29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

করোনা আবার বাড়ছে, স্বাস্থ্য অধিদপ্তরের ৭ সতর্কতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়ে চলেছে। নতুন উপধরনে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশেও। পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য রক্ষায় ১১ দফা নির্দেশনার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে ৭টি সতর্কতা।

বুধবার (১১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েছে। বাংলাদেশে যেন এটি না ছড়ায়, সেজন্য স্থল, নৌ ও বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।”

সংক্রমণ রোধে যে সাতটি সতর্কতা মানার পরামর্শ দিয়েছেন তিনি, সেগুলো হলো:

১. জনসমাগম এড়িয়ে চলা ও প্রয়োজন হলে মাস্ক পরা
২. শ্বাসতন্ত্র রক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহার
৩. হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলা
৫. হাত ধোয়ার অভ্যাস—সাবান ও পানি বা স্যানিটাইজার দিয়ে
৬. চোখ-নাক-মুখে অপরিষ্কার হাত না লাগানো
৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরে থাকা

ডা. আবু জাফর আরও জানান, করোনা শনাক্তে আবারও আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ওষুধ, অক্সিজেন, আইসিইউসহ সব ধরনের চিকিৎসাসুবিধা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...