29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী বেলায়েত হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বুধবার (১১ জুন) সকাল ১১টায় চরএলাহী ঘাট এলাকায় পায়ে হেঁটে নদীর পাড় পরিদর্শন করেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন ক্ষতিগ্রস্ত মানুষের।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “অব্যাহত নদীভাঙনে চরএলাহীর বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে। তাদের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। এই দুর্যোগ রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি—অতি দ্রুত ছোট ফেনী নদীর ওপর তলিয়ে যাওয়া মুছাপুর স্লুইসগেট ও ক্রসড্যাম পুনর্নির্মাণ করতে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী।

প্রসঙ্গত, নদীভাঙনের ফলে চরএলাহীর বিভিন্ন এলাকার মানুষ তাদের বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়দের অভিযোগ, এখনো পর্যন্ত বড় কোনো প্রতিরক্ষা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...