29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (স্থানীয় সময় সকাল) শহরের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, নিরাপত্তা, উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে চ্যাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করেন ড. ইউনূস।

এরপর চ্যাথাম হাউসের মূল হলে ‘বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা দেন তিনি। বক্তৃতায় ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এক যুগান্তকারী রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে গণতান্ত্রিক শক্তিকে আরও এগিয়ে নিতে হবে।”

বক্তৃতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে তার সম্মানে চ্যাথাম হাউসের ম্যালকম রুমে সংবর্ধনার আয়োজন করা হয়।

সন্ধ্যা ৬টায় তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সেন্ট জেমস প্যালেসে কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিনে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে, এপিপিজি সদস্য এবং এয়ারবাস ও মেনজিস অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...