31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ‘দৃশ্যম’ খ্যাত বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। স্বামী অভিনেতা বৎসল শেঠের সঙ্গে এবার তাদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান।

মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে ঈশিতা জানান, “দুই থেকে চার হৃদয় একসঙ্গে ধুকপুক করছে। আমাদের পরিবার এবার পূর্ণ। কন্যাসন্তানের আগমনে আমরা কৃতজ্ঞ।” সঙ্গে যুক্ত করেছেন সদ্যোজাতকে কোলে নিয়ে তোলা একটি উজ্জ্বল পারিবারিক ছবিও, যেখানে আছেন স্বামী বৎসল ও বড় ছেলে বায়ু।

এ সুখবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন বার্তায় ভেসে যায় তার ইনবক্স। সুনীল শেঠি, ঋদ্ধিমা পণ্ডিত, হেলি শাহ, রাকুল প্রীত সিংসহ বলিউডের অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

এক সাক্ষাৎকারে বৎসল বলেন, ঈশিতার দ্বিতীয়বার মা হওয়ার খবর তার কাছে ছিল এক আনন্দঘন চমক। তিনি বলেন, “যখন জানলাম আমরা আবার বাবা-মা হতে চলেছি, তখন আনন্দে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

২০১৭ সালের ২৮ নভেম্বর প্রেমের পরিণয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিতা ও বৎসল। তাদের প্রথম সন্তান, ছেলে বায়ু, জন্ম নেয় ২০২৩ সালের জুলাইয়ে।

ঈশিতা বলিউডে পরিচিতি পান অজয় দেবগনের ‘দৃশ্যম’ ছবিতে মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিনেমার মতোই বাস্তব জীবনেও এবার পরিবারে এসেছে পরিপূর্ণতা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...