28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

দেশে পেপ্যাল চালুর জন্য মীর স্নিগ্ধের খোলা চিঠি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

বাংলাদেশে পেপ্যাল চালুর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠি লিখেছেন ফ্রিল্যান্সার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর স্নিগ্ধ। তিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে ট্যাগ করে এই চিঠি পোস্ট করেন।

চিঠিতে মীর স্নিগ্ধ উল্লেখ করেন, ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন তিনি এবং ২০২২ সালে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি অর্জন করেন। তবে পেপ্যালের অভাবে আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে সরাসরি অর্থ গ্রহণে সমস্যা হচ্ছে। তিনি বলেন, “পেপ্যালের অনুপস্থিতির কারণে আমরা বহু আন্তর্জাতিক কাজ হাতছাড়া করি।” তিনি আরও উল্লেখ করেন, “যে ক্লায়েন্ট মাসে ১২০০ ডলারে আমাকে নিয়োগ দিতে চান, শুধুমাত্র পেপ্যালের অভাবে সেই কাজ গ্রহণ করতে পারছি না।”

মীর স্নিগ্ধের মতে, প্রতিবেশী দেশগুলোতে যেখানে পেপ্যাল স্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে বাংলাদেশে এটি চালু না হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি সরকারের কাছে পেপ্যাল চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশে পেপ্যাল চালুর বিষয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে পেপ্যাল চালুর দাবি জানিয়ে আসছেন। তারা মনে করেন, পেপ্যাল চালু হলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে লেনদেন সহজ হবে।

ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তাদের মতে, পেপ্যাল চালু হলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...