31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখন সবচেয়ে বেশি: বিলাওয়াল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, ভারতের সঙ্গে পূর্ণমাত্রার সামরিক সংঘাতের ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আমরা মনে করি, এই পরিস্থিতি খুবই বিপজ্জনক। ভারত যেসব একতরফা পদক্ষেপ নিচ্ছে, তা এই অঞ্চলে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।”

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় বর্তমান যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। বিলাওয়ালের ভাষায়, “এই সহায়তা দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। তবে এটাই শেষ নয়, আমরা চাই এই যুদ্ধবিরতি যেন টেকসই শান্তির পথে নিয়ে যায়।”

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা নাকচ করেছে। এর পর ভারত সীমান্তে সামরিক অভিযান চালালে পাকিস্তানও ‘অপারেশন বুনয়ানুম-মারসুস’ নামে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এতে পাকিস্তানের দাবি অনুযায়ী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়।

বিলাওয়াল বলেন, “ভারত পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধের হুমকি দিচ্ছে। এটা অস্তিত্বের হুমকি এবং কার্যত যুদ্ধ ঘোষণার শামিল।”

তিনি জানান, পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে রাজি এবং আত্মবিশ্বাসী যে পেহেলগাম হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বর্তমানে বিলাওয়ালের নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধিদল ইউরোপ সফরে রয়েছে। তারা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে। আলোচনায় ভারত-পাকিস্তান উত্তেজনা, পানিসংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রাধান্য পাবে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...