31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আদালত এলাকার ৮ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ আটটি স্থাপনার সামনে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, সুপ্রিম কোর্ট জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়ার নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

এর আগে গত ৮ জুন সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও তার আশপাশের এলাকাতেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

ডিএমপি বলছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...