31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা এবং সেখানে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

খবরে বলা হয়, ঈদুল আজহার আগের দিন, ৬ জুন, দিল্লি পৌঁছান জয়। মায়ের সঙ্গে ঈদ কাটানোর উদ্দেশ্যেই এই সফর— যেটিকে ‘অবহেলিত রাজনীতির বাইরের সফর’ হিসেবেই দেখছেন আওয়ামী লীগ নেতারা।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা জয় সম্প্রতি গ্রিন কার্ডের পর মার্কিন পাসপোর্ট হাতে পেয়েছেন। বাংলাদেশি পাসপোর্টটি বাতিল হওয়ার পর থেকেই তার ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্র বলছে, মূলত কিছু মাস পর জয় ভারতে আসবেন— এমন পরিকল্পনা থাকলেও, সফর এগিয়ে এনে তাকে গোপনে দিল্লির শেখ হাসিনার আবাসস্থলে নেওয়া হয়। ভিভিআইপি রীতি না মেনে নিরাপত্তা নিশ্চিত করা হয় যাতে খবরটি গোপন থাকে।

জয়ের এই সফর ঘিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন থাকলেও, আওয়ামী লীগের নেতারা বলছেন, জয় কেবল পারিবারিক সময় কাটাতে এসেছেন। শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক আলাপ কিছু হলেও, এ সফরে রাজনীতি সংশ্লিষ্ট কোনো বৈঠক হয়নি বলেই দাবি।

তারা আরও জানান, জয়ের কলকাতায় যাওয়ারও কোনো পরিকল্পনা নেই এবং তিনি কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...