31 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ড. মুহাম্মদ ইউনুসকে কিং হারমোনি অ্যাওয়ার্ড দিলেন রাজা তৃতীয় চার্লস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

বিশ্ব শান্তি ও মানবকল্যাণে অবদানের জন্য কিং হারমোনি অ্যাওয়ার্ড পেলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
১২ জুন, লন্ডনের বাকিংহাম প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর হাতে এ সম্মানজনক পুরস্কার তুলে দেন।

রাজা তৃতীয় চার্লস ২০২৪ সালে ‘কিং হারমোনি অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেন। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ বছর দ্বিতীয়বারের মতো ড. ইউনুসকে এ সম্মাননা প্রদান করা হলো।

পুরস্কার প্রদানের আগে রাজা চার্লস ব্যক্তিগতভাবে ড. ইউনুসকে স্বাগত জানান এবং প্রায় ৩০ মিনিটের এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এই সাক্ষাতে ড. ইউনুস বাংলাদেশের সংস্কারমূলক উদ্যোগ, সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকও ড. ইউনুসকে অভিনন্দন জানিয়ে সাক্ষাৎ করেন।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় ড. ইউনুস বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এই সম্মান শুধু আমার নয়, বাংলাদেশের মানুষের।”

উল্লেখ্য, ২০০৬ সালে ড. ইউনুস নোবেল শান্তি পুরস্কার পান। এরপর তিনি কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...