32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পোলো খেলার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। দ্রুত সাড়া মিললেও বাঁচানো যায়নি তাঁকে।

সঞ্জয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স-এ, সাবেক টুইটার) শেষবারের মতো পোস্ট করেন। সেখানে আহমেদাবাদের সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। কে জানত, এটিই তাঁর জীবনের শেষ বার্তা হবে!

২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের পর ২০১৪ সালে তাঁরা বিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পর দুই সন্তান সামায়রা ও কিয়ানের হেফাজত পান কারিশমা। তারা মুম্বাইতেই বড় হচ্ছে।

২০১৭ সালে দ্বিতীয়বারের মতো মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের ঘরে ২০১৮ সালে এক পুত্রসন্তান জন্ম নেয়।

সঞ্জয়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন কারিশমা কাপুর। এই শোকের সময় তার পাশে আছেন ছোট বোন কারিনা কাপুর খান, সাইফ আলী খান এবং ঘনিষ্ঠ বন্ধু মালাইকা অরোরা।

সঞ্জয়ের মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...