30 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

লর্ডসে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
লর্ডসে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়তে আর মাত্র ৬৯ রানের দরকার দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিনের খেলা শেষে জয় থেকে একেবারে হাতছোঁয়া দূরত্বে রয়েছে প্রোটিয়ারা।
তৃতীয় দিনের নায়ক ছিলেন এইডেন মার্করাম। পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে দুর্দান্ত এক সেঞ্চুরিতে তিনি প্রোটিয়াদের আশা বাঁচিয়ে রেখেছেন।
চূড়ান্ত ধৈর্য, টেম্পারামেন্ট ও ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনী দিয়ে ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ১০২ রানে অপরাজিত রয়েছেন।

 

মার্করামের সঙ্গে জুটি বেঁধে অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন ৬৫ রানে। হ্যামস্ট্রিং চোট নিয়ে লড়াই করেও তিনি একপ্রান্ত ধরে রাখেন এবং গড়েন ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি।

এর আগে সকালে অস্ট্রেলিয়ার শেষ জুটি মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ৫৯ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ লিড এনে দেন।

স্টার্ক করেন অপরাজিত ৫৮ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ২০৭ রানে, যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

 

প্রথম দুই দিনে উইকেটে বোলাররা দাপট দেখালেও তৃতীয় দিনের রোদেলা বিকেলে লর্ডসের উইকেট ব্যাটারদের পক্ষে কথা বলে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা।

 

চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা যদি ৬৯ রান করতে পারে, তাহলে তারা ইতিহাস গড়বে—
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতবে তারা। দীর্ঘদিনের ‘চোকার’ তকমা মুছে যাবে এই জয়ের মধ্য দিয়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...