32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

“কাবরেরাকে সরিয়ে ১৮ কোটি মানুষকে মুক্তি দিতে চাই: বাফুফে সদস্য”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে সরিয়ে দিতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তাঁর ভাষায়, “১৮ কোটি মানুষকে মুক্তি দিতে” এই সিদ্ধান্ত দরকার।

শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাফুফের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করেন শাহীন। সভায় তার দায়িত্ব ছিল অভ্যন্তরীণ অডিট নিয়ে কথা বলা। তবে শুরুতেই তিনি বলেন, “জাতীয় দল কমিটির একজন সদস্য হিসেবে আমি কোচ কাবরেরার পদত্যাগ চাই। তাঁর বিদায়ের মধ্য দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”

কাবরেরাকে ঘিরে সমালোচনা নতুন নয়। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে স্ট্রাইকার না খেলানো, গোলরক্ষক নির্বাচন ও কৌশল নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর কোনো ব্যাখ্যা না দিয়েই ছুটিতে যান কাবরেরা। চলতি বছরে তিনি বাংলাদেশে ছিলেন মাত্র ৩০ দিন। ফুটবলের মৌসুমেও ছিলেন ছুটিতে।

এ সব নিয়ে ক্ষোভ ছিল ফেডারেশনের ভেতরেও। এবার তা প্রকাশ্যে এলো। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “এটি ছিল অপ্রত্যাশিত। আমরা বিষয়টি ইন্টারনালি দেখব।”

কোচের দল গঠনের পদ্ধতি ও অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সাবেক ফুটবলার ও কোচেরাও। সব মিলিয়ে কাবরেরার অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...