30 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

পুতিনের সঙ্গে ফোনে কী কথা বললেন নেতানিয়াহু-পেজেশকিয়ান?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চলমান ইরান-ইসরাইল উত্তেজনা থামাতে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৩ জুন) আলাদাভাবে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই আলাপ হয়।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, পেজেশকিয়ানকে ফোন করে পুতিন ইসরাইলি হামলায় নিহতদের প্রতি শোক জানান। তিনি বলেন, “ইসরাইলের এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।” একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণের প্রস্তাব দেন পুতিন।

পুতিন নেতানিয়াহুকেও ফোন করে আরও উত্তেজনা এড়াতে আহ্বান জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে পরমাণু প্রকল্পসহ অন্যান্য বিতর্কিত বিষয় সমাধান সম্ভব।

শুক্রবার ইসরাইল ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এতে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন।

হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব লক্ষ্য করে। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও বাস্তবসম্মত ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের পরবর্তী অবস্থানের ওপর।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...