32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রাজশাহীতে আমের বাজারে ধস: ৪০ কেজি কিনলে ৫ কেজি ফ্রি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রাজশাহী—দেশে আমের জন্য বিখ্যাত রাজশাহীতে এবার আমের বাজারে ধস নেমেছে। চলতি মৌসুমে ঈদুল আজহা উদ্‌যাপনের কারণে ঢাকার বাজারে আমের দাম কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা বাগান মালিকদের থেকে একমন (৪০ কেজি) আম কিনলে অতিরিক্ত ৫ কেজি ফ্রি নিচ্ছেন। এই অনিয়মের ফলে বাগান মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সরেজমিন বাঘা উপজেলার আমের বাজারে গিয়ে জানা গেছে, লকনা আম বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, হিমসাগর ১৪০০ থেকে ১৬০০ টাকা, ল্যাংড়া ১২০০ থেকে ১৩০০ টাকা, ফজলি ৮৫০ থেকে ১০০০ টাকা এবং আম্রপালি ১৪০০ থেকে ১৬০০ টাকায় মন দরে। বাগান মালিকরা অভিযোগ করেছেন, ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে ঢাকার বাজারে আমের চাহিদা কমে যাওয়ায় দাম পড়েছে। ব্যবসায়ীরা এ সুযোগ নিয়ে বাগান মালিকদের সঙ্গে মীমাংসা না করে অতিরিক্ত আম নিচ্ছেন।

বাঘার আম বাগান মালিক আব্দুর রাজ্জাক বলেন, “গত বছর আম বিক্রি হয়েছে একমন হিসেবে, কিন্তু এবার একমন আম ক্রয়ে পাঁচ কেজি ‘ঢলন’ হিসেবে অতিরিক্ত আম নেওয়া হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯টি উপজেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। বাঘা উপজেলায় রয়েছে ৮ হাজার ৫৭০ হেক্টর। বাঘার আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, তোতাপুরি, ফজলি ও আশ্বিনা উল্লেখযোগ্য।

বাজারে আমের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা লাভবান হলেও বাগান মালিকদের ক্ষতি বেড়েই চলছে। পরিস্থিতি মোকাবেলায় যথাযথ তদারকি ও ন্যায্য দরদরের দাবি উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...