31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রাজধানীতে ফিল্মি কায়দায় র‍্যাব সেজে কোটি টাকা ছিনতাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরে কালো মাইক্রোবাসে করে এসে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মহিদুল ইসলাম।

ডিসি মহিদুল বলেন, ‘ভুক্তভোগীরা আমাদের জানিয়েছে, তারা “নগদ”-এর পরিবেশক হিসেবে কাজ করেন। মালিকের বাসা থেকে কর্মীরা মোটরসাইকেলে করে অফিসে টাকা নিচ্ছিলেন। পথে কালো রঙের একটি মাইক্রোবাসে আসা ব্যক্তিরা তাদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।’

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে দুই ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি কালো মাইক্রোবাস এসে তাদের পথ আটকে দেয়। মুহূর্তেই এক ব্যক্তি ব্যাগ নিয়ে দৌড় দেয়। এরপর র‍্যাব লেখা জ্যাকেট পরা কয়েকজন লোক এসে তাকে ধরে ফেলে। সেখানে ছোট আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।

ছিনতাইকারীরা নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দিলেও র‍্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। দুপুরে র‍্যাব-১-এর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যদি র‍্যাবের কেউ জড়িত থাকে, সেও রেহাই পাবে না। র‍্যাব-পুলিশের পোশাক পরে অপকর্ম করে কেউ পার পাবে না।’

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...