31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৯

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালের হাসপাতালগুলোতে—সংখ্যাটি ১০১। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৫ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৭৩৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন ২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্ষা মৌসুমের আগেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে মশক নিধন কর্মসূচি না নেওয়া, নালা-নর্দমা পরিষ্কার না রাখা এবং জনসচেতনতার অভাব—এই তিন কারণে এ বছরও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বাসা-বাড়িতে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। সরকারি সংস্থাগুলোকেও সমন্বিতভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...