32 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৯

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিভাগের সিটিকর্পোরেশনের বাইরে ১০১ জন, চট্টগ্রাম বিভাগের সিটিকর্পোরেশনের বাইরে ২৮ জন, ঢাকা বিভাগের সিটিকর্পোরেশনের বাইরে ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯ জন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে থেকে ৬৬ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ৫৯.৩ শতাংশ পুরুষ এবং ৪০.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৯ জনের।

জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ২১৪ এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫। আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা গিয়েছিলেন এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি মশক নিধনে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে আবাসিক ও জনবহুল এলাকায় মশার লার্ভা দমন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...