31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

‘চোকার’ কথাটি আর শুনতে চায় না দ. আফ্রিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

তাদের নামের সঙ্গে ‘চোকার’ ট্যাগটা লেগেই ছিল দীর্ঘদিন। কিন্তু এবার ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু শিরোপা নয়, মুক্তি পেয়েছে সেই দীর্ঘস্থায়ী অপবাদ থেকেও।

লর্ডসে চতুর্থ দিন ৬৯ রান দরকার ছিল, হাতে ৮ উইকেট। এরপর টেম্বা বাভুমা আউট হন ৬৫ রানের দূরত্বে। স্টাবস ফেরেন আরও কিছুক্ষণ পর। তখনও মাঠে ভেসে বেড়াচ্ছিল ‘চোকার’ শব্দটি। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা হাল ছাড়েনি, কেউ কেউ বলেই ফেলেন, “৬০ রানের নিচেই ৮ উইকেট পড়ে যাবে।”

তবে সেই শঙ্কাকে ভুল প্রমাণ করেন এইডেন মার্করাম। মহাকাব্যিক ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। নতুন বলে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করেন তিনি।

বাভুমা জানান, “আজ সকালে ‘চোকার’ শব্দটা আবার শুনেছি। ওদের একজন বলছিল, আমরা ৮ উইকেট হারিয়ে ফেলব। এটা পরিষ্কার শুনেছি।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “আমরা ম্যাচটা যতটা সম্ভব টেনে নিতে চেয়েছিলাম। ভাবছিলাম, যদি নতুন বল কিছু করে ফেলে বা আবহাওয়ার পরিবর্তন হয়, একটা সুযোগ আসতে পারে। কিন্তু মার্করাম আমাদের সব পরিকল্পনার জবাব দিয়ে দিয়েছে।”

মার্করাম বলেন, “এবার আর ‘চোকার’ শব্দটা না শুনলেই ভালো লাগবে। আমরা কাজটা শেষ করেছি, সেটাই বড় কথা।”

অবশেষে বহু বছরের অপেক্ষা ঘোচালো দক্ষিণ আফ্রিকা। এবার তারা শুধু চ্যাম্পিয়নই নয়, ‘চোকার’ অপবাদ থেকেও মুক্ত।

- Advertisement -spot_img
সর্বশেষ

অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারসহ গ্রেপ্তার ২, বাবা মামলায় আসামি

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার...