31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

নির্বাচনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

নির্বাচন কমিশন যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে—রোববার (১৫ জুন) এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন যখনই হবে, তার নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত রয়েছে। মাঠে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও মানবিক হবে।’

বৈঠকে সাম্প্রতিক নানা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন উৎসব ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে করণীয় ঠিক করা হয় বলে জানান তিনি।

ভারতের ‘পুশ-ইন’ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থেকে থাকে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে পাঠানো হয়, তাহলে অবশ্যই গ্রহণ করা হবে। তবে সীমান্তে অনিয়ম বা জোর করে কাউকে পাঠিয়ে দিলে তা গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানিয়েছি।’

শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর। তিনি বলেন, ‘এই ঘটনায় যাঁরা জড়িত, তারা কেউই ছাড় পাবে না।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারসহ গ্রেপ্তার ২, বাবা মামলায় আসামি

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার...