31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

লস অ্যাঞ্জেলেসে মোতায়েন ন্যাশনাল গার্ড কী ধরনের বাহিনী?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসী-বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এর আগেও দাবানল নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছিল এই বাহিনীকে। তবে ন্যাশনাল গার্ড আসলে কী, কীভাবে এবং কখন তাদের মোতায়েন করা হয়—এই প্রশ্নের উত্তর দিচ্ছে প্রতিবেদনটি।

ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের একটি বিশেষ রিজার্ভ সামরিক বাহিনী। এর দুটি শাখা রয়েছে—আর্মি ন্যাশনাল গার্ড ও এয়ার ন্যাশনাল গার্ড। ১৯০৩ সালে গঠিত এই বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে প্রায় চার লাখের কাছাকাছি। সদস্যদের অধিকাংশই খণ্ডকালীন ভিত্তিতে মাসে একদিন এবং বছরে দুই সপ্তাহ দায়িত্ব পালন করেন।

ন্যাশনাল গার্ডের কাজ বহুমুখী। দেশের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ত্রাণে এবং দেশের বাইরে সামরিক অভিযানে তারা সক্রিয় ভূমিকা রাখে। ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার সময়ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।

ন্যাশনাল গার্ড মোতায়েনের কমান্ড রাজ্যের গভর্নরের হাতে থাকে সাধারণত। তবে জাতীয় নিরাপত্তা বা জরুরি প্রয়োজনে প্রেসিডেন্ট সরাসরি কমান্ড দিতে পারেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নরের অনুমতি ছাড়া ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করেন, যা নিয়ে আদালত অবৈধ ঘোষণা দিয়েছেন।

অতীতেও মার্কিন প্রেসিডেন্টরা গভর্নরের অনুমতি ছাড়াই নাগরিক অধিকার রক্ষায় ন্যাশনাল গার্ড মোতায়েনের উদাহরণ রয়েছে। ১৯৫৪ ও ১৯৬৫ সালে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এ বাহিনী ব্যবহার করা হয়েছিল।

এইভাবেই ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...