31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

এরদোয়ান-সৌদি যুবরাজের ফোনালাপে ইসরায়েল-ইরান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার (১৪ জুন) ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ বিভাগের বরাত দিয়ে জানা গেছে, দুই নেতা বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথোপকথন করেন।

ফোনালাপে এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলা ইসরায়েলের আগ্রাসী মনোভাবের প্রমাণ। তিনি বলেন, ‘ইসরায়েলকে উত্তেজনা কমানোর জন্য থামতে হবে।’

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতারও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে বিশ্ব নীরব থাকায় তেলআবিব আরও বেপরোয়া হয়ে উঠেছে।’ এরদোয়ান আরও উল্লেখ করেন, ইসরায়েলি হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনায় বাধা দিতে এই হামলা চালানো হয়েছে।

এরদোয়ান দাবি করেন, হামলায় পারমাণবিক গ্যাস বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই অঞ্চল আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না। পূর্ণমাত্রার যুদ্ধ হলে অনিয়মিত অভিবাসনের ঢল নামবে।’

অবশেষে এরদোয়ান ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তাও জোর দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...