31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কালিয়াকৈরে বিএনপি কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দুপুরে সাহেব বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনপির জেলা ও উপজেলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা বিএনপির অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে একেএম ফজলুল হক মিলন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষর রয়েছে। তবে কমিটি ঘোষণার পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ সেটি প্রত্যাখ্যান করে।

রোববার দুপুরে এই পদবঞ্চিত নেতাকর্মীরা সাহেব বাজারে বিক্ষোভ মিছিল করে কমিটি বাতিলের দাবি জানায়। অন্যদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দলের অপর অংশ বিজয় মিছিল করে।

পরিস্থিতি উত্তেজিত হলে পুলিশ ঘটনাস্থলে এসে শান্তির চেষ্টা করেন। তবে উভয়পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে সাহেব বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ওসি আব্দুল মান্নান বলেন, “এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারসহ গ্রেপ্তার ২, বাবা মামলায় আসামি

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার...