30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে সামিত সোম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া মিডফিল্ডার সামিত সোম কেবল তাই নয়, ফিরেই কানাডিয়ান প্রিমিয়ার লিগের মাঠেও দেশের পতাকা বুকে নিয়ে মাঠে নামেন। তার ক্লাব কাভালরি এফসির হয়ে শনিবার (১৪ জুন) রাতে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তিনি বিশেষ পতাকা সম্বলিত জার্সি পরে মাঠে ছিলেন।

ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও সামিতের উপস্থিতি এবং দেশের পতাকা নিয়ে খেলা মুহূর্তটি আলোচনার বিষয় হয়ে ওঠে। ‘ওয়ান ইয়ার আউট’ নামে এই আয়োজনটি আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজেদের দেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সিতে অংশ নেন এতে।

সামিত সোম বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করায় এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে দেশের প্রতীক নিয়ে মাঠে থাকার কারণে তিনি প্রশংসা কুড়াচ্ছেন। কাভালরি এফসি বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো ওতাওয়া, যার সংগ্রহ ২১ পয়েন্ট।

সামিতের এই কীর্তি বাংলাদেশের ফুটবল প্রফাইলকে আন্তর্জাতিক স্তরে আরও দৃঢ় করছে, পাশাপাশি যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...