30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ভোটের তারিখ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান নির্বাচন কমিশনার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোটের তারিখ নির্ধারণ সরকারের বিষয় হওয়ায় এখনও নির্বাচন কমিশন (ইসি) কোনো ক্লিয়ারেন্স পায়নি বলে জানান তিনি। তবে জাতীয় নির্বাচন যেকোনো সময়ই হোক, কমিশন প্রস্তুত আছে। রোববার (১৫ জুন) দুপুরে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ভোটের তারিখ নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি জানান, ভোটের তারিখ নিয়ে আলোচনা কখন হবে, সেটাও এখনো নির্দিষ্ট হয়নি।

নির্বাচন কমিশনকে দলীয় রাজনীতিতে না জড়িয়ে ‘ঈমানের সঙ্গে’ কাজ করার নির্দেশ দিয়েছেন সিইসি। “কারো হুকুমে বা নির্দেশনায় কাজ করবে না ইসি। কোনো পক্ষ হয়ে কাজ করা হবে না,” উল্লেখ করেন তিনি।

ভোট সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্সের কথা তুলে ধরে তিনি বলেন, “ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে—এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে। এবার তা কেউ হতে দেবে না। ভোট সন্ত্রাসীরা ছাড় পাবে না।”

এছাড়া, আগামী তফসিলের আগে ১৮ বছর পূর্ণ হওয়ার সুযোগ পেলে সবার ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেবে কমিশন। তবে ২০২৬ সালের ২ জানুয়ারি বা তার আগে যাদের বয়স পূর্ণ হবে, তাদের ভোটে অন্তর্ভুক্তির জন্য জানুয়ারির আগেই তফসিল ঘোষণা করতে চায় না ইসি।

সিইসির এ বক্তব্যে পরিষ্কার হয়ে গেল, ভোটের প্রস্তুতি নিয়ে ইসি সবদিক থেকেই সচেতন ও পরিকল্পিত।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...