30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ট্রাম্পকে ইহুদিদের ‘পরম বন্ধু’ বললেন নেতানিয়াহু, জন্মদিনে শুভেচ্ছা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৭৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ জুন) এক বার্তায় তিনি ট্রাম্পকে ‘ইহুদিদের পরম বন্ধু’ আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় নেতানিয়াহু বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে জন্মদিনের ডাবল শুভেচ্ছা জানাই। আপনি একজন অসাধারণ, সাহসী নেতা এবং ইহুদি ভূখণ্ডের অন্যতম মিত্র। ব্যক্তিগতভাবে আপনি আমার একজন ভালো বন্ধু। আপনি সন্ত্রাসী ইরানের হাত থেকে আমাদের সবসময় রক্ষা করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”

নেতানিয়াহু আরও বলেন, “আমাদের শত্রুই তোমাদের শত্রু। আমরা এমন একটি হুমকির মুখোমুখি, যা আজ বা আগামীকাল আমাদের সবার জন্য বিপজ্জনক। তবে আমাদের বিজয়ই তোমাদের বিজয় হবে।”

ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠার পেছনে মূলত পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব। সাম্প্রতিক দিনগুলোতে দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে ইসরায়েলের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি দেশটির সমর্থন ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল-বান্ধব নীতি গত কয়েক বছরে জোরদার হয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন গতিপ্রদান করেছে।

এবারের শুভেচ্ছা বার্তা এই রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...