28 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ইসরাইলে মার্কিন নাগরিকদের সরানোর সুযোগ নেই: জেরুজালেমে দূতাবাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইল-ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে দূতাবাস জানায়, বর্তমানে তারা ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া কিংবা সরাসরি সহায়তা করার মতো অবস্থানে নেই।

বিবৃতিতে বলা হয়, “মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা তাদের সরাসরি সহায়তা করতে অক্ষম।” এছাড়া দূতাবাসের সব কর্মীকে নিজ নিজ বাসভবনের আশপাশে সীমিতভাবে অবস্থান করতে বলা হয়েছে। নিরাপত্তার কারণে মঙ্গলবার দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়।

ইসরাইল ও ইরানের মধ্যে হঠাৎ করে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। গত কয়েক দিনে ইরানে চালানো ইসরাইলি বিমান হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দেশের বহু মানুষ হতাহত হয়েছে।

এদিকে, চীনের তেল আবিব দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরাইল ত্যাগ করতে। চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেলে যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...