29 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: ফটিকছড়িতে ৩ বেকারিকে জরিমানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মমতাজ বেকারিকে ৫০ হাজার, অনিল বেকারিকে ৭৫ হাজার এবং আবুল হোসেন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেকারিগুলো নোংরা, স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছিল। কোনো স্বাস্থ্যসম্মত সরঞ্জাম বা পোশাক পরিহিত ছিল না কর্মচারীদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, “তারা দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে খাদ্যপণ্য তৈরি করছিল। এতে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।”

তিনি আরও জানান, স্থানীয় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে অব্যবস্থাপনার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...