28 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

ইসরায়েল-ইরান সংঘাতে উত্তেজনা: তেহরান থেকে নাগরিক সরাচ্ছে চীন ও ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীন। রাষ্ট্র পরিচালিত চীনা সংবাদ সংস্থা ‘চীনা নিউজ সার্ভিস’ জানিয়েছে, মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম ব্যাচের চীনা নাগরিকরা স্থলপথে রওনা হন তুর্কমেনিস্তানের উদ্দেশে।

এদিকে, একই দিনে ভারতও শুরু করেছে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে স্থানান্তরের জন্য দূতাবাসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ভারতীয় নাগরিক ব্যক্তিগতভাবে শহর ছাড়তে পারবেন, তাদের দ্রুত সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে আর্মেনিয়ার সীমান্ত ব্যবহার করে ভারতীয় নাগরিকদের একটি দলকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় দেশটির মন্ত্রণালয়।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দুই দেশই একে অন্যের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে। হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

পরিস্থিতির আরও অবনতি হলে তেহরান ও আশপাশের শহরগুলো থেকে আরও নাগরিক সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে গোটা মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়বে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...