28 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অপহরণ-গুম মামলায় সাবেক র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহায়েল কারাগারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

অপহরণ ও গুমের অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আদালত। এর আগে, ১৫ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আজ তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সোহায়েল ২০১০ সাল থেকে দুই বছর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন। সেই সময়েই তার ব্যাপক পরিচিতি ঘটে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি নৌবাহিনীতে দ্রুত পদোন্নতি পান। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন তিনি।

তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নৌবাহিনী। পরদিনই তিনি গ্রেপ্তার হন।

সরকার পরিবর্তনের পর ৭ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে বদলি করা হয়েছিল।

এখন সেই সাবেক র‌্যাব কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করবে ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...