27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো’: ইরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স (সাবেক টুইটার)-এ একটি ইংরেজি পোস্টে বলেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার শব্দটি ইসলামী ইতিহাসে প্রখ্যাত হজরত আলী (রা.)-এর প্রতি ইঙ্গিতবহ, যাকে শিয়া মুসলিমরা নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি ও প্রথম ইমাম হিসেবে সম্মান করেন। খবর বিবিসি।

খামেনি তাঁর পোস্টে আরও বলেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।’ তিনি স্পষ্ট করেছেন, ইরান কখনোই ইসরাইলের সঙ্গে আপস করবে না।

এই মন্তব্যগুলো এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামেনিকে কেন্দ্র করে করা ক্ষোভপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে। গত মঙ্গলবার ট্রাম্প এক্স-এ লিখেছেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন।’ তবে তিনি বলেছেন, ‘তাঁকে হত্যা করার পরিকল্পনা এখনো নেই, কারণ আমরা বেসামরিক নাগরিক এবং আমেরিকান সেনাদের ক্ষতি চাই না।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে।’

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন সংকট ডেকে আনতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এসময় দুই দেশের নেতা ও তাদের মিত্রদের সংযমের আহ্বান জানাচ্ছেন।

ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...