33 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

শরীয়তপুরের জেলা প্রশাসকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 খবরের দেশ ডেস্কঃ

শরীয়তপুরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি ভিডিও টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী হতে পারেন—এ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচোনা ও সমালোচনা।

আজ সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ডিসি পরিষ্কার অস্বীকার করেছেন যে, ওই নারী তার স্ত্রী নন। জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক সংবাদ মাধ্যমকে  বলেন, “স্যারের মিসেসকে চিনি, ভিডিওতে থাকা ওই নারী স্যারের মিসেস নন।”

ভিডিও ও ছবিগুলো নিজেরাই খুশি মনে তুলেছে এমন অভিযোগ প্রথম করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি জানান, “স্যার ওই নারীর সঙ্গে বিয়ে নিয়ে আশাবাদ দেখিয়েছিলেন, কিন্তু বিয়ে না করে হুমকি দিচ্ছেন।” এরপর ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে বা ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিত নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসি মো. আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টে পরিচালক ছিলেন।

ডিসি গতকাল ভাড়া করা গাড়িতে শরীয়তপুর ত্যাগ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসাইন জানান, “গতকাল বিকেলে স্যার বাড়ি ফিরেছেন, তবে বর্তমানে তিনি শহরে নেই।”

বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, “একজন জেলা প্রশাসকের এমন ভিডিও খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিক।”

জেলা প্রশাসনের প্রতিক্রিয়া ও তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভবিষ্যৎ সিদ্ধান্ত নজর রাখার দাবি স্থানীয়দের।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...