29 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

সামি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টস এডভাইজার কমিটির উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করা হয়। তারা হলেন– সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী।

আবিদ হোসেন সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।

সাখাওয়াত হোসেন দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন।

প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...