32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কিশোরগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আজ শনিবার (২১ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। এ আয়োজনের উদ্যোক্তা ছিল কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ।

সকালে কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল আলম সেলিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান খান সোহেল, ইউএনবির জেলা সংবাদদাতা মো. শফিকুল ইসলাম ফকির মতি, পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, লেখক ও গবেষক সাদেক আহমেদ, কটিয়াদী উপজেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম সুমন এবং সাংবাদিক আহসানুল হক জুয়েল।

কর্মশালায় ইসলামের আলোকে সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন মাওলানা আজহারুল ইসলাম। সংবাদ লেখার কৌশল নিয়ে আলোচনা করেন সাংবাদিক শামসুল আলম সেলিম। ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশনার কৌশল তুলে ধরেন প্রশিক্ষক আবুল হাশেম বুলবুল।

সমাপনী বক্তব্যে সভাপতি শামসুল আলম সেলিম বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।”

কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক আহসানুল হক জুয়েল।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...