32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ইসরায়েলি হামলায় শীর্ষ ইরানি কমান্ডার নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল দাবি করেছে, ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদি একটি বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের প্রধান ছিলেন। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এ তথ্য জানান।

কাটজ বলেন, “এই হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য।” ইজাদির বিরুদ্ধে হামাসকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যম জানায়, কুম শহরের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত একজন কিশোর নিহত ও দুইজন আহত হন। যদিও ইরানের বিপ্লবী গার্ডস ইজাদির নাম উল্লেখ করেনি।

ইরান জানিয়েছে, ১৩ জুন শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৪৩০ জন নিহত ও ৩,৫০০ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা এই হামলার মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়।”

ট্রাম্প বলেছেন, ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হবে এবং তিনি সিদ্ধান্ত নিতে “আরো কিছুদিন সময় নেবেন।”

ইসরায়েল জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়ে যাবে যতক্ষণ না এসব সম্পূর্ণ ধ্বংস হয়।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...