32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

প্রয়োজনে হামলায় যুক্তরাষ্ট্রও থাকবে: টালসি গ্যাবার্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন রাজনীতিক টালসি গ্যাবার্ড বলেছেন, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তারা কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। অথচ মাত্র কয়েক মাস আগেই কংগ্রেসে তিনি বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

গ্যাবার্ড বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম মজুদ বর্তমানে এত বেশি যে, তারা যেকোনো সময় অস্ত্র তৈরি করতে পারে। “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এটা হতে দেওয়া যাবে না, এবং আমি একমত।

তিনি তাঁর পুরনো কংগ্রেস সাক্ষ্যের একটি ভিডিও শেয়ার করে জানান, তখন তিনি বলেছিলেন, ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ এবং ২০০৩ সালে বন্ধ হয়ে যাওয়া অস্ত্র কর্মসূচি তারা পুনরায় শুরু করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের জনগণ যখন বোমার নিচে থাকে, তখন আলোচনা অসম্ভব।”

ট্রাম্প জানান, তিনি ইরানকে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দিচ্ছেন একটি পারমাণবিক চুক্তিতে ফিরে আসার জন্য। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় অংশ নিতে পারে।

ইসরায়েলি হামলায় ইরানে বহু সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা ৪৩০, তবে একটি মানবাধিকার সংস্থা দাবি করছে এ সংখ্যা ৬৫৭ জন।

সূত্র – বিবিসি নিউজ

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...