32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মার্কিন প্রযুক্তি এড়িয়ে চলতে চাইছে ইউরোপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বার্লিন, ২১ জুন (রয়টার্স) — বার্লিনের একটি বাজারে, টোপিও নামে একটি চ্যারিটির স্টলে ভলান্টিয়াররা মানুষকে তাদের ফোন থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাব সরাতে সহায়তা করছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর এই সেবার জন্য ভিড় বেড়েছে।

ডিজিটাল বাজার পর্যবেক্ষক Similarweb-এর তথ্য অনুযায়ী, ইউরোপে এখন ই-মেইল, মেসেজিং এবং সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সেবা এড়িয়ে বিকল্প খোঁজার প্রবণতা বেড়েছে।

টেসলার ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস, মেটা ও গুগলের প্রধানরা ট্রাম্পের অভিষেকে উপস্থিত ছিলেন—এটা ইউরোপীয়দের মধ্যে মার্কিন টেক কোম্পানিগুলো নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

টোপিওর প্রতিষ্ঠাতা মাইকেল ভির্থস বলেন, “আগে যারা আসতেন তারা ডেটা গোপনীয়তা নিয়ে সচেতন ছিলেন, এখন রাজনৈতিক সচেতন অনেকেই আসছেন।”

জার্মানভিত্তিক সার্চ ইঞ্জিন ইকোসিয়া জানিয়েছে, গুগলের বিকল্প খুঁজে ব্যবহারকারীরা তাদের দিকে ঝুঁকছে। তবে ইকোসিয়ার মাসিক ভিজিট যেখানে ১২২ মিলিয়ন, গুগলের তা ১০.৩ বিলিয়ন।

জার্মানির কিছু আঞ্চলিক সরকার ও স্কুলে ওপেন-সোর্স সফটওয়্যার বাধ্যতামূলক করা হয়েছে। তবে প্রযুক্তির ওপর মার্কিন প্রভাব এতটাই বিস্তৃত যে, “পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব,” বলছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...