32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ইরানে মার্কিন হামলা: শান্তির ডাক ও যুদ্ধের ছায়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রবিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া। হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘‘ইতিহাস পরিবর্তনের সাহসী পদক্ষেপ’’ বলে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বিপরীতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, ‘‘এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ইরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে।’’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেন, ‘‘এই হামলা কেবল মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক শান্তির জন্যও হুমকি। কূটনৈতিক সমাধান ছাড়া সামনে পথ নেই।’’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘‘ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই স্থায়ী সমাধান সম্ভব।’’

জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো ও কিউবা শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। ভেনেজুয়েলা এই হামলাকে ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলীয় সামরিক আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার দিকেই।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...