28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কিভাবে দেশ চলবে সেটা বিদেশিরা বলবে কেন ; মাসুদ কামাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, কিছু রাজনৈতিক দল মনে করছে, সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি। তিনি বলেন, ছয়টা কমিশনের মধ্যে আমি তিনটা কমিশনের নাম বলতে পারব, যেই কমিশনের প্রধান বিদেশি নাগরিক। দেশ কিভাবে চলবে, সেটা বিদেশিরা কেন বলবে? সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, দেশ কিভাবে চলবে, সেটা আমরা বলতে পারি না? আমাদের লোক নেই? বিদেশ থেকে যারা এসেছেন তারা কি দুধে ধোয়া তুলসীপাতা নাকি? তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না? বিদেশ থেকে আনতে হবে কেন? এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছি।
তারা মনে করে, দেশি লোক ভালো না।
তিনি বলেন, কেউ যদি তার দেশকে, জন্মভূমিকে ভালোবাসে, তার বিদেশের নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন কী? যারা এই দেশকে ঘৃণা করে চলে গিয়েছিল, তারা বলবে, দেশ কিভাবে চলবে?
তিনি আরো বলেন, সংস্কারসংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন, তারা তো সংস্কার শেষ হলে এই দেশে থাকবেন না, চলে যাবেন। তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসতেন, এই দেশে থাকার জন্য আসতেন, তাহলে মেনে নিতাম তারা মহান।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...