31 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ভোলায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধি:

ভোলায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতপাতভিত্তিক বৈষম্য নিরসনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্রমহন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন।

সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী এখনো সমাজের মূলধারার বাইরে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ মৌলিক অধিকার থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য দূর করে তাদের সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, সরকার দলিত জনগোষ্ঠীর উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে তৃণমূল পর্যায়ে তা কার্যকর করতে সবাইকে আরও আন্তরিক হতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর ও জেলা বিডিইআরএম-এর সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক জীবনচন্দ্র দে, সদর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ, সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...