| Your Ads Here 100x100 |
|---|
নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ তারিখ) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।”
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠন সুসংগঠিত রাখা এবং মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী বাদশা, যুবদলের সহকারী সম্পাদক মাসুদ চৌধুরী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাত্ম্য, সাবেক সভাপতি সুলতান মাহমুদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হক নাজু।
বক্তারা বলেন, সরকারবিরোধী আন্দোলন ও আসন্ন নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে ছাত্রদলকে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নেতৃত্বে গতিশীলতা আনতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে নেতারা নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সাংগঠনিক সভা ও প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

