30.9 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

তেহরানে শনিবার শহীদ কমান্ডারদের জাতীয় জানাজা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের স্মরণে তেহরানে অনুষ্ঠিত হবে একটি জাতীয় জানাজা। শনিবার (২৯ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে এই জানাজা ও শোক র‌্যালি, যা তেহরান বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে আজাদি স্কয়ার পর্যন্ত যাবে। এতে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

তাসনিম নিউজ জানিয়েছে, ১৩ জুন ইসরাইলের বিনা উসকানিতে চালানো হামলায় ৬০০ জনের বেশি ইরানি নিহত হন, যাদের মধ্যে ছিলেন— ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, আইআরজিসির কমান্ডার হোসেইন সালামি, ও পারমাণবিক বিজ্ঞানীরা। বৃহস্পতিবার সকালে গোলপায়েগানে দাফন করা হবে জেনারেল সালামি ও জেনারেল মাসউদ শানেয়িকে।

ইসরাইলি হামলার জবাবে আইআরজিসি চালায় অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’, যার আওতায় ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং যুদ্ধবিরতির পথে বাধ্য হয়।

সাম্প্রতিক এই সংঘাত ইরান-ইসরাইল সম্পর্কে উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে। ইরান সরকারের পক্ষ থেকে শহীদদের স্মরণে নানা কর্মসূচির প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...