30.9 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

সুদের হার বাড়তে পারে, সতর্ক করলেন বিওজ সদস্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের মুদ্রানীতি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন ব্যাংক অব জাপানের (বিওজে) একজন হকিশ নীতিনির্ধারক। বোর্ড সদস্য নাওকি তামুরা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংককে “সাহসী” সিদ্ধান্ত নিয়ে সুদের হার বাড়াতে হতে পারে—যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির অনিশ্চয়তা থাকলেও।

ফুকুশিমায় এক অনুষ্ঠানে তামুরা বলেন, “মুদ্রাস্ফীতির ঊর্ধ্ব ঝুঁকি বাড়লে, আমাদের মূল্য স্থিতিশীলতার অভিভাবক হিসেবে সাহসী পদক্ষেপ নিতে হতে পারে।”

তিনি জানান, মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে এবং কোম্পানিগুলো শ্রম ব্যয়ের ভার আরও পরিষ্কারভাবে ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে শুরু করেছে। তিনি মনে করেন, জাপানে ২ শতাংশ মূল্য লক্ষ্যমাত্রা ২০২৭ সালের আগেই অর্জিত হতে পারে।

বিওজে পূর্বাভাস দিয়েছে, মূল্যস্ফীতি অস্থায়ীভাবে স্থবির থাকলেও পরে তা আবার বাড়তে পারে। তবে তামুরা বলেন, এই পূর্বাভাস যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ওপর নির্ভরশীল এবং বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তবে তিনি সুদের হার কবে বাড়ানো হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি।
“আমার কোনো নির্দিষ্ট পূর্বধারণা নেই,” বলেন তামুরা।

গত সপ্তাহে বিওজে সুদের হার ০.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। তামুরা ছিলেন একমাত্র সদস্য, যিনি বন্ড কেনার গতি কমানোর বিপক্ষে মত দিয়েছেন।

সূত্রঃরয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...