27.8 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

খামেনির বার্তা ইরান ‘বিজয়’ অর্জন করেছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের সংঘাত শুরুর পর তৃতীয়বারের মতো বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া আজ বৃহস্পতিবারের বার্তায় তিনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ইসরায়েলের সব দাবি ও অহংকার প্রায় চূর্ণ- বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।’ খবর-বিবিসি

এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান। সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাঁকে।

 

আজ বৃহস্পতিবার খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও তাঁর অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন। ‘তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন’ লিখেছেন তিনি।

আয়াতুল্লাহ আলী খামেনি লিখেছেন, ‘প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...