26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

শান্ত কেন তিন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পেছনে- তিন ফরম্যাটে তিন অধিনায়ক বাস্তব সম্মত ধারণা নয় বলে মন্তব্য করেছেন তিনি। দলের ভালোর জন্য তাই সরে দাঁড়িয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার ঠিক আগে শান্তকে বোর্ড থেকে জানানো হয় ওয়ানডে অধিনায়ক হিসেবে তারা মেহেদী মিরাজকে ভাবছেন। এরপরই মিরাজকে ওয়ানডের অধিনায়ক করা হয়। শান্ত তখনই ক্রিকেট পরিচলনা বিভাগকে জানিয়ে গিয়েছিলেন, টেস্টের নেতৃত্বে তিনি থাকবেন না।

কথা মতো, দায়িত্বও ছেড়ে দিয়েছেন। প্রশ্ন হলো- তিন ফরম্যাটে তিন অধিনায়ক ধারণায় শান্ত বিশ্বাসী নন কেন। প্রধান কারণ মনে করা হচ্ছে- ড্রেসিংরুমের শান্তি নষ্ট হওয়া। গ্রুপিং তৈরি হওয়া এবং অধিনায়কদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়া।

হয়তো ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক পছন্দ মতো কোন ক্রিকেটারকে দলে ডাকছে। কয়েক জন তার প্রিয় বা কাছের ক্রিকেটার হয়ে যাচ্ছেন। টেস্ট অধিনায়ক তাদের আবার পছন্দ করছেন না। টি-২০ অধিনায়ক আবার টেস্ট দলের কোন ব্যাটার বা বোলারকে টি-২০ জন্য কার্যকর নাও মনে করতে পারেন।

পূর্বেও বিসিবি একবার তিন ফরম্যাটে তিন অধিনায়ক প্রথা চালু করেছিল। তখন টি-২০ অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। ওয়ানডের নেতৃত্বভার ছিল মাশরাফির কাঁধে। টেস্ট দলকে নেতৃত্ব দিতেন সাকিব আল হাসান। ওই সময়ের ড্রেসিংরুমের পরিবেশ সুখকর ছিল না বলেও মনে করা হয়।

শান্তও পূর্বের ওই অভিজ্ঞতার কথা ইঙ্গিত করে টেস্ট নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিন অধিনায়ক বাস্তব সম্মত না।’

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...