26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ধর্ষণ ও ভিডিও ধারণ : প্রধান আসামি ফজর আলীসহ ৫ জন গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদের ছেলে।

ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- একই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত ফজর আলীকে চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...