25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

চরফ্যাশনে গুলিবিদ্ধ বাবু পন্ডিতের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজিম উদ্দিন আলম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবক বাবু পন্ডিত (২২) এর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বুধবার (২৬ জুন) দুপুরে আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নিউডিউএসএসের ব্যক্তিগত অফিসে বাবু পন্ডিত এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন।

এসময় নাজিম উদ্দিন আলম বাবু পন্ডিতের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন। বাবু পন্ডিত চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাসেম পন্ডিত ও কুলছুরে বিবির চার ছেলে-মেয়ের মধ্যে তৃতীয়। বর্তমানে সে টঙ্গী সিটি কলেজের ছাত্র। গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়। তার শরীরে সাতটি গুলি লাগে, যার মধ্যে একটি এখনো তার শরীরে রয়েছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসায় তিনি পিছিয়ে পড়ছিলেন।

নাজিম উদ্দিন আলম বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে বাবু পন্ডিতের সুচিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। বাবু পন্ডিত আমার এলাকার ছেলে, তাই চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছি।’

অর্থ সহায়তা পেয়ে বাবু পন্ডিত বলেন, ‘টাকাটা পেয়ে খুবই উপকৃত হয়েছি। এখনো আমার শরীরে একটি গুলি রয়েছে। এছাড়াও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি আছি। স্যারের সহযোগিতায় চিকিৎসায় এগিয়ে যেতে পারব, কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, এর আগে নাজিম উদ্দিন আলম ভোলা-৪ আসনের চরফ্যাশনে শহীদ ১৭ পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...