29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেষ ঠিকানার কারিগর মো. মনু মিয়া আর নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, ‘শেষ ঠিকানার কারিগর’ নামে পরিচিত মো. মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ৪৯ বছর ধরে বিনামূল্যে কবর খুঁড়ে নিঃস্বার্থ সেবায় নিয়োজিত ছিলেন মনু মিয়া। মৃত্যুর খবর পেতেই তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে, এমনকি দূর-দূরান্ত থেকেও কেউ খবর দিলেই তিনি ঝটপট কাজ শুরু করতেন। যাতায়াত সহজ করতে নিজের ধানিজমি বিক্রি করে একপ্রকৃতির ঘোড়া কিনেছিলেন, যার পিঠে চড়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে দ্রুত মৃতদেহের শেষ যাত্রার প্রস্তুতি নিতেন।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যু নিশ্চিত করেছেন।

মনু মিয়ার আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন হাজারেরও বেশি মানুষের শেষ ঠিকানায় তার অবদান অমুল্য। স্থানীয় বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও ধর্মীয় মহল তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারা বলেন, ‘মনু মিয়ার মতো সমাজসেবক আজকের দিনে খুঁজে পাওয়া বিরল।’ তাঁর অবদান অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...