29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিঃ গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার জাফতনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ। গ্রেফতার আলমগীর হোসেন জাফতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিনের বাড়ির মৃত চুন্নু মিয়ার পুত্র।

গত শুক্রবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে রক্তমাখা ছুরি প্রদর্শন করে আলমগীর হোসেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে গালাগালসহ হত্যার হুমকি দেয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি ও অশ্লীল বক্তব্য দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর তাকে একটি বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।’

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি পুলিশ এই ধরনের ঘটনায় কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...