29.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

‘লক্ষ্য পূরণ হয়েছে’, বড় হারের পরও বললেন মেসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। শেষ ষোলোতে ৪-০ গোলে পরাজয়ের পরও হতাশ নন আর্জেন্টাইন তারকা। জানিয়েছেন, শীর্ষ ১৬ পর্যন্ত যাওয়াই ছিল তাদের লক্ষ্য, এবং সেটা পূরণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ধাক্কায় কাবু ছিল মিয়ামি। ষষ্ঠ মিনিটে ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে জোয়াও নেভেসের হেডে প্রথম গোল করে পিএসজি। ৩৯ মিনিটে বুসকেটস বল হারালে নেভেস করেন নিজের দ্বিতীয় গোল। এরপর আত্মঘাতী গোল করেন মিয়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। চতুর্থ গোলটি করেন হাকিমি।

ম্যাচে মেসিকে ঘিরে ছিল দারুণ উন্মাদনা। ৬৬ হাজার দর্শকের অনেকেই গোলাপি মিয়ামি জার্সি ও আর্জেন্টিনার জার্সি পরে হাজির হন। তবে মাঠে বলার মতো কিছু করতে পারেননি মেসি। পিএসজির রক্ষণে প্রায় বন্দি হয়ে ছিলেন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লেখেন, ‘চ্যাম্পিয়নস লিগজয়ী দলের বিপক্ষে হেরে আমাদের ক্লাব বিশ্বকাপ শেষ হলো। এখানে কিছু প্রিয় মুখের দেখা পেয়েছি, যা ভালো লেগেছে। গর্ব নিয়েই বলছি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’

এখন মেসির চোখ মেজর লিগ সকারে। আগামী ২ জুলাই ইন্টার মিয়ামি মাঠে নামবে মন্ট্রিয়েলের বিপক্ষে। মেসি বলেন, ‘এখন মনোযোগ দিতে হবে এমএলএস ও সামনে আসা চ্যালেঞ্জগুলোর দিকে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...