32 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

আবু সাঈদের সাহস থেকেই এসেছে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

“আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রধান অনুপ্রেরণা।” — শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে “জুলাই পদযাত্রা” শুরু করে এনসিপি।

নাহিদ বলেন, “এক বছর আগে এই দিনে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী গণআন্দোলনের যাত্রা শুরু করেছিলাম, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন নতুন মাত্রা পায়। সেদিন সারা বাংলাদেশ শোকে-দ্রোহে উত্তাল হয়ে উঠেছিল।”

তিনি আরও বলেন, “আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। কিন্তু নতুন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন, বিচার ও সংস্কার। এই দাবিগুলো আজ আবার শহীদ আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি।”

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে দাবি করে নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্র-জনতা ঘরে ফিরে গেছে—এ ধারণা ভুল। ৩ আগস্ট ঢাকায় ছাত্র, যুবক, শ্রমিক ও সাধারণ মানুষের গণজোয়ার তৈরি হবে। আমরা রাজপথেই জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করব।”

জুলাই পদযাত্রা উপলক্ষে ৬৪ জেলায় সাধারণ মানুষের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...